তেল-গ্যাস ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ

বৃহস্পতিবার সারাদেশে ১১ দলের অবস্থান কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জামায়াতের

বৃহস্পতিবার সারাদেশে ১১ দলের অবস্থান কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জামায়াতের

সারাদেশে তেল-গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দেশের সব মহানগরী ও জেলার উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন ও প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করবে ১১-দলীয় ঐক্য।

একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবালয় অভিমুখে যাত্রা করবে জোটটি। গতকাল সোমবার ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

১১-দলীয় ঐক্যের ঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।

১১-দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই বিবৃতির কথা জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন