সরকারকেই ‘জুলাই সনদ’ আদেশ জারি করতে হবে: এনসিপি

সরকারকেই ‘জুলাই সনদ’ আদেশ জারি করতে হবে: এনসিপি

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকেই দায়িত্ব নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আখতার বলেন, অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি নির্বাচন বানচাল করার চেষ্টা করছে সনদ দিয়ে। রাজনৈতিক দলগুলো যে প্রস্তাব দিয়েছে সেটাতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করার কথা বলেনি। সরকার নিজে উদ্যোগ না নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে।

সরকারের প্রতি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে আখতার বলেন, বিএনপি সংস্কার বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে। সংস্কারকে ধারণ করে না বিএনপি। সরকারের ভেতরের কোনো একটা অংশ নির্বাচনকে ভন্ডুল করতে চাচ্ছে। কিন্তু জনগণ এটা হতে দেবে না। অতি দ্রুত সময়ের মধ্যে সরকারকে দায়িত্ব নিয়ে সরকারকেই ‘জুলাই সনদ’ আদেশ জারি করতে হবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় মতামত গণভোটে যাওয়া উচিত না। সরকার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুক, কবে আদেশ জারি করবেন।

আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন নাসিরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র নষ্টের জন্য একটি দল উঠে পড়ে লেগেছে। গণতন্ত্রকে গলা টিপে হত্যার চেষ্টা করলে জনগণ রুখে দেবে।

বিএনপির আসন ঘোষণা প্রসঙ্গে নাসিরুদ্দীন বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া তিন আসনে প্রার্থী হওয়ায় শুভেচ্ছা। তার মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত হবে। ‘জুলাই অভ্যুত্থানে’র ফসল হিসেবে যেহেতু উনি নির্বাচন করতে পারছেন, সেহেতু সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসুন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন