আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মির্জা আব্বাসের অস্ত্রপাচার সফল, দ্রুত বিদেশ নেওয়ার চেষ্টা

স্টাফ রিপোর্টার

মির্জা আব্বাসের অস্ত্রপাচার সফল, দ্রুত বিদেশ নেওয়ার চেষ্টা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়নি, তবে ইনফেকশন ধরা পড়েছে। সফল অস্ত্রোপচার শেষে তাকে বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশে পর্যাপ্ত সাপোর্ট না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর তোড়জোড় চলছে।

শনিবার এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ডা. শাহাবুদ্দিন জানান, মির্জা আব্বাসের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে তার ইনফেকশন রয়েছে। এ মুহূর্তে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে কি না, তা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর।

বিএনপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, মির্জা আব্বাসের সিটি স্ক্যান রিপোর্ট সন্তোষজনক। তবে তাকে বর্তমানে যে বিশেষায়িত সাপোর্ট ও নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন, তার পর্যাপ্ত সুবিধা দেশে নেই। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে পাঠানোর চেষ্টা চালাচ্ছে তার পরিবার ও দল।

এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানে অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

উল্লেখ, মির্জা আব্বাসের সুস্থতা কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...