তারেক রহমানের জন্মদিনে যা করতে পারবেননা নেতাকর্মীরা

তারেক রহমানের জন্মদিনে যা করতে পারবেননা নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে কেন্দ্র করে যেকোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে দলটি।

দলটি জানিয়েছে আগামী ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিনে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো, আলোচনা সভা বা উৎসব—এ ধরনের কোনো আয়োজন না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ আহ্বান জানান।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকা মহানগরসহ দেশব্যাপী বিএনপি ও অঙ্গসংগঠনের সব ইউনিটকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন