শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

স্টাফ রিপোর্টার

শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

মিছিলে যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতারা—‘লড়বে যুবদল গড়বে দেশ, সব ষড়যন্ত্র করবে শেষ’, ‘মিথ্যাচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত’, ‘অপপ্রচারের বিরুদ্ধে যুবদল প্রস্তুত’, ‘মিথ্যাচারের রাজনীতি চলবে না, চলবে না’, ‘অপপ্রচারের রাজনীতি চলবে না, চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বিজ্ঞাপন

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে হুঁশিয়ারি দিয়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর মোনায়েম মুন্না বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি বা মন্তব্য করলে আমাদেরও ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আমরা বসে থাকব না। যুবদল মাঠে থেকে সাংগঠনিকভাবে তা মোকাবিলা করবে।’ এ সময় জামায়াতকে সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, ‘গুপ্ত রাজনীতির নেতাকর্মী এবং তাদের পৃষ্ঠপোষকদের বলতে চাই, আমরা কিন্তু হাসিনা বাহিনীকে তাড়িয়েছি। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে দক্ষিণ যুবদল কিন্তু আবার বাঁশের লাঠি হাতে নেবে।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...