অন্তবর্তীকালীন সরকারকে আগামী ১৫ জানুয়ারির মধ্য নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সময় বেধে দিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)।
শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহত ব্যক্তিদের সুচিকিৎসা, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ ১৮দফা দাবিতে 'ঢাকা সমাবেশ' থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, দ্রুত সময়ের মধ্য নির্বাচন ও জাতীয় ঐক্য তৈরির লক্ষ্য রাজনৈতিক দলগেুলোর সঙ্গে আগামী ১০ জানুয়ারি থেকে মতবিনিময় করবে সিপিবি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

