ঢাকা-৬ আসন

জামায়াত প্রার্থী ড. মান্নানের হেলথ কার্ড বিতরণ

জামায়াত প্রার্থী ড. মান্নানের হেলথ কার্ড বিতরণ

ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে স্থানীয় জনগণের মাঝে হেলথ কার্ড বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ধূপখোলা মাঠের দক্ষিণ পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে ড. আব্দুল মান্নান স্থানীয় বাসিন্দাদের মাঝে হেলথ কার্ড বিতরণ করেন এবং কমিউনিটির স্বাস্থ্যসেবায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

কার্যক্রমে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকার প্রায় এক হাজার বাসিন্দা অংশগ্রহণ করেন। পরে তাদের হেলথ কার্ড প্রদান করা হয়।

দলীয় সূত্র জানায়, এই হেলথ কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা স্বল্পমূল্যে চিকিৎসা ও অ্যাম্বুলেন্স সেবা, স্বাস্থ্য পরামর্শ এবং নির্দিষ্ট স্বাস্থ্যসেবা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের মাধ্যমে সহজে গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানস্থলে স্থানীয় নেতা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতে এমন আরো জনকল্যাণমূলক উদ্যোগের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, মজলিসে শূরা সদস্য মো. রুহুল আমিন, মীর বাহার আমীরুল ইসলাম, মাওলানা নেসার উদ্দিন, ঢাকা-৬ আসনের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন