আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস জুলাই শহীদ পরিবারের সদস্যদের

আমার দেশ অনলাইন
বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস জুলাই শহীদ পরিবারের সদস্যদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। এ সময় তারা বিএনপির সঙ্গে একযোগে কাজ করার আশ্বাস প্রদান করেন।

শনিবার সন্ধ্যায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করে তাকে এ কথা জানান।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন— শহীদ ওয়াসিমের বাবা শফি আলম, শহীদ মাহমুদুর রহমানের বোন (জুলাই ঘোষণাপত্র পাঠকারী) সাবরিনা আফরোজ সেবন্তী, শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান, শহীদ ফয়সাল আহম্মেদ শান্তর বাবা জাকির হোসেন এবং চব্বিশের জুলাই গণআন্দোলন চলাকালে আহত ফারহান জামিল।

এ সময় উপস্থিত ছিলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, শহীদ মীর মুগ্ধের ছোট ভাই সদ্য বিএনপিতে যোগদানকারী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন