মতবিনিময় সভায় হুমায়ুন কবির

নতুন করে দেশ গড়তে নানান পরিকল্পনা করছেন তারেক রহমান

নতুন করে দেশ গড়তে নানান পরিকল্পনা করছেন তারেক রহমান

২৪-এর বিপ্লবের পরবর্তী দেশকে নতুন করে গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানান পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র উপদেষ্টা ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির।

রোববার রাতে এষ্টোরিয়াতে নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের উদ‍্যোগে এক মতবিনিময় সভায় তিনি এমনটি জানান।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, ওলিউল্লাহ আতিকুর রহমান, দেওয়ান কাউসার, শরীফুল খালিশদার, সৈয়দ এনাম আহমেদ, শাহবাজ আহমেদ, সেবুল খান মেহবুব, বশির উদ্দীন ,সরওয়ার হোসেন, মোহাম্মদ আলী রাজা ও মিজানুর রহমান।

এ সময় বক্তারা ইলিয়াস আলীর সন্ধানের তাগিদও দেন। হুমায়ুন কবীর ইলিয়াস আলীর সন্ধানের বিষয়ে প্রত‍্যয় ব্যক্ত করেন।

হুমায়ুন কবীর দেশকে আগামী প্রজন্মের উপযোগী করে গড়ে তুলতে তারেক রহমানের আধুনিক ভিশনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, তরুণদের চাওয়াকে গুরুত্ব দিয়ে আমাদের রাজনীতি করতে হবে। আমরা যে যেখানেই থাকি দেশের জন্য আমাদের কাজ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন