সাংবাদিকদের সালাহউদ্দিন আহমদ

নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে

নির্বাচন যারা বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে
ছবি: আমার দেশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী, ভোটকে যারা বাধাগ্রস্ত করতে চায়, জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পুর্নাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। এ সময় সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন