আচরণবিধি লঙ্ঘন করেননি আবিদ: এ্যানী

আচরণবিধি লঙ্ঘন করেননি আবিদ: এ্যানী

ছাত্রদল সমর্থিত ডাকসুর ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদ ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। মঙ্গলবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

এ্যানী বলেন, ছাত্রদল সমর্থিত ডাকসুর ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম আবিদ ভোটকেন্দ্রে প্রবেশ করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে বলা হলেও বিষয়টি সত্য নয়। আচরণবিধির ১২ (ক) ধারায় যেমন বলা হয়েছে, ভোটাররা তার পরিচয়পত্র দেখিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন একইভাবে ১২ (খ) ধারায় প্রার্থীরাও ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন তা বলা আছে। এখানে ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি প্রার্থী কোন ভুল করেননি। বিধি মেনেই কেন্দ্রে প্রবেশ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। ডাকসুর ২৮টি পদে প্রার্থী আছেন ৪৭১ জন। সহ-সভাপতি পদে মোট প্রার্থী ৪৫ জন। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ১৯ জন।

ছাত্রদল সমর্থিত ভিপি পদে মনোনীত আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, জিএস পদে শেখ তানভীর বারী হামিম সম্প্রতি ঘোষিত কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আর এজিএস পদের তানভীর আল হাদী মায়েদ বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন