ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেতে যাচ্ছে বিএনপি। ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে দলের সর্বস্তরের নেতাকর্মীদের শুক্রবার জুমার নামাজের পর দোয়া ও মোনাজাত করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিজয় মিছিল করতে বারণ করেছেন।
বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ নির্দেশনা দেন তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শুক্রবার জুমার নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে বলা হয়েছে। একই সঙ্গে কোথাও কোনো বিজয় মিছিল, সভা-সমাবেশ না করার নির্দেশনাও দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।
দলের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ অবস্থান বজায় রাখার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

