আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক বিজয়ী

সিলেট ব্যুরো

সিলেট-৪ আসনে বিএনপি প্রার্থী আরিফুল হক বিজয়ী

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. জয়নাল আবেদীন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন