বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিএনপি শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকেই এই সহযোগিতার মনোভাবকে দুর্বলতা মনে করতে পারেন। এ দলের অনেক নেতাকর্মীর দীর্ঘ ত্যাগের বিনিময়ে আওয়ামী স্বৈরশাসকের পতন হয়েছে।
শুক্রবার রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাও ইউনিয়ন বিএনপি আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি আপোষ করতে জানে না। কোন স্বৈরাচার বা ফ্যাসিস্টের সাথে আঁতাতের রাজনীতি কখনোই করে নাই। কিন্তু কেউ কেউ জুলাই বিপ্লবেও আপোষ করে আন্দোলন স্থগিতের ঘোষণা করেছিলো তা কিন্তু জাতি ভুলে যায়নি।
ডা. রফিক, একটি বিশেষ দল দরজার পিছন থেকে এই সরকারকে প্রভাবিত করছে। যার ফলে সরকার মানুষের দুঃখ-দূর্দশায় সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না। স্বাস্থ্য সেক্টরসহ সব সেক্টরে এই বিশেষ দলটি সরকারকে প্রচ্ছন্নভাবে প্রভাবিত করছে।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম হোসেন, যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. জাভেদ, মাকসুদ আতাউর, সজলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

