ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

ইউরোপিয়ান পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি টিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে ঢাকায় অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের দূতাবাসে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানিয়েছেন। বৈঠকের বিষয়টি কাভার করার জন্য দলটির পক্ষ থেকে গণমাধ্যমকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন