আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে: রিজভী

স্টাফ রিপোর্টার

আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি বিএনপিকে টার্গেট করেছে: রিজভী

ফ্যাসিস্ট সরকারের পতনের পরে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি জাতীয়তাবাদী শক্তিকে টার্গেট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা বারবার দেখেছি যে, আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা অজুহাত সৃষ্টি করে শক্তিশালী করছে। আমরা ১৯৮৬ সাল, তার পরবর্তী পর্যায়ে ১৯৯৪, ৯৫, ৯৬ সালে এবং গত বছর ৫ আগস্টের পরে তাদের নানা বিবৃতিতে আমাদের মনে হয়েছে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করেছে আরেকটা গণতন্ত্রবিরোধী শক্তি।

তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে ধর্মের নামে এসব কাজ করছে। সামনের যে নির্বাচন সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে।

তিনি বলেন, পরাজিত ফ্যাসিবাদের দোসররা দেশে নেই। তারা পার্শ্ববর্তী দেশ থেকে কালো টাকা এবং অবৈধ অস্ত্রের জোরে নানাভাবে কাজ করছে। গণতান্ত্রিক শক্তি কোনো কর্মসূচি দিলেই তারা অন্ধকার থেকে বেরিয়ে এসে ষড়যন্ত্র করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...