আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করুন: অধ্যাপক মুজিব

স্টাফ রিপোর্টার

নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করুন: অধ্যাপক মুজিব

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, তারাও দেশে শিক্ষাবিস্তারের মহান পেশায় নিয়োজিত। তারাও দেশকে মুর্খতার অন্ধকার থেকে মুক্ত করে দেশকে আলোকিত করার জন্য ছত্র-ছাত্রীদের মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালাচ্ছে। কাজেই মানুষ গড়ার কারিগর নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার ন্যায্য দাবি সরকারের অবিলম্বে মেনে নেয়া উচিত।

বিজ্ঞাপন

তিনি মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বদলীয় নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের সমন্বয়ক ও বিভিন্ন রাজনৈতিক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠককালে সভাপতির বক্তব্য রাখছিলেন।

এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন জামায়াতে সম্পাদক শিক্ষা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসাইন সম্পাদক, জাতীয় নাগরিক পার্টির শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উমর ফারুক, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক কোরবান আলী ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম, নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ দবিরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুস শাহাদাত আযাদী, সাংগঠনিক সমন্বয়ক মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সোলায়মান, সমন্বয়ক মোবারক হোসেন, আবতাবুল আলম, আ: সালাম, জাহিদ হোসেন, শাহ মো. মিজানুল হক মামুন, অধ্যক্ষ সাজ্জাদ হোসেন, সুপার ফরহাদ হোসেন বাবুল, মো. হাবিব, এনামুল হক, গোলাম মোস্তফা প্রমুখ।

মতবিনিময় সভায় নন-এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বীকৃতিপ্রাপ্ত মো. নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একযোগে এমপিওভুক্ত করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা বিষয়ক মো. সম্মিলিত প্রচেষ্টা চালানো এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে বিরাজমান সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করার আহ্বান জানানো হয়।

অধ্যাপক মুজিবুর রহমান আরো বলেন, শিক্ষাকে যেভাবে গুরুত্ব দেয়া উচিত ছিলো আজ পর্যন্ত কোন সরকারই সেভাবে গুরুত্ব দেয়নি। শিক্ষা ক্ষেত্রে বিরাজমান বৈষম্য দূর করতে হলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করতে হবে। এ জন্য শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করে গোটা বাজেটের ৬ শতাংশ করা প্রয়োজন।

নন-এমপিওভুক্ত ঐক্য পরিষদের শিক্ষকদের মো. দাবিগুলো সরকার যাতে মেনে নেয় সে ব্যাপারে যথাযথ ভূমিকা পালন করার জন্য তিনি সব রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...