বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যর একটি প্রতিনিধি দল শুভেচ্ছা বিনিময় করেন।
গতকাল শুক্রবার গুলশান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ছাত্র অধিকারের পক্ষ থেকে উষ্ম শুভেচ্ছা জানানো হয়।
এসময় চলমান রাজনৈতিক পরিস্থিতি, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামগ্রিক অবস্থার বিষয় নিয়ে আলোচনা হয়।
এছাড়াও শিক্ষা খাতে জিডিপি বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
জনাব তারেক রহমান ছাত্র অধিকার পরিষদকে ধন্যবাদ জানান এবং আগামীর বাংলাদেশ সকলে ঐক্যবদ্ধ হয়ে বিনির্মান করতে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ খান বাপ্পি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের ভিপি পদপ্রার্থী ও ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি রাকিব হাসান উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

