জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
শিবির সেক্রেটারি লেখেন, জাকসু নির্বাচনের বিষয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে। ভোট গণনা এখনও স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, ছাত্রদের অধিকার নিয়ে তালবাহানা করবেন না। ছাত্ররা ভোট দিয়েছে; তাদের অধিকার তারা বুঝে নেবে। যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের প্রতিটি ক্যাম্পাসে চরমভাবে লাঞ্ছিত হতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

