নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবেনা: ব্যারিস্টার অসীম

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবেনা: ব্যারিস্টার অসীম

দেশে নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম।

মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ বাজার এলাকায় বর্জ্য ব্যবস্থাপনায় পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণ, এডিস মশা নিধন ও লার্ভা ধ্বংসে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার ক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে মানবন্ধনে তিনি এই হুঁশিয়ারি দেন।

বিজ্ঞাপন

ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, আসন্ন নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে যদি অন্তবর্তীকালীন সরকার পক্ষপাতিত্ব করে তাহলে আবারও জনগণ তা প্রতিহত করবে। যেমনটা করেছে গত ১৭ বছরে। সবশেষ দেখেছেন জুলাই বিপ্লবে কীভাবে জনগণ ফ্যাসিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাই আমি বলবো নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র চলবেনা।

এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান ময়দানে শুধু যুদ্ধ করে নাই- দেশে একটি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার ঘোষিত ১৯ দফার মাধ্যমে আজ বাংলাদেশ দাঁড়িয়ে আছে।

ব্যারিসষ্টার অসীম বলেন, বিএনপি যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে জনগণের সেবক হয়ে থাকবে। সকল নাগরিক তার প্রাপ্য সুযোগ বুঝে নিবে রাষ্ট্রের কাছ থেকে। রাজনৈতিক সুরকার প্রতিষ্ঠিত হলে দেশের মানুষ তার প্রাপ্য অধিকার বুঝে পাবে।

মানবন্ধনে হাজারীবাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা: রেজা ফয়সাল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নিউমার্কেট থানা বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ২২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হল আরজু, ১৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সহ সভাপতি বেলাল হুসেন, ১৮ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আমির হুসেন,যুবদল সভাপতি মিজান বেপারী, হাজারীবাগ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মুরাদ হুসেন, শ্রমিক দলের সভাপতি মো. শাহালম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...