দেশব্যাপী মনিটরিং টিম গঠনের নির্দেশনা এনসিপির

দেশব্যাপী মনিটরিং টিম গঠনের নির্দেশনা এনসিপির

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে দেশের সকল জেলা, মহানগর, উপজেলা ও থানায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সংশ্লিষ্ট ইউনিটগুলোকে 'মনিটরিং টিম' গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, এনসিপির সংশ্লিষ্ট ইউনিটগুলোকে 'মনিটরিং টিম' গঠন করে স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয়, পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করার জন্য দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন নির্দেশ দিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...