যাদের ভোট দিতে বারণ করলেন তাসনিম জারা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

যাদের ভোট দিতে বারণ করলেন তাসনিম জারা
ডা. তাসনিম জারা

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তিনি দুই ধরনের ব্যক্তিকে ভোট না দিতে ভোটারদের পরামর্শ দিয়েছেন।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি হুমকিদাতা ও অর্থদাতাকে ভোট না দেওয়ার এ পরামর্শ দেন।

বিজ্ঞাপন

পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আপনি বুথে গিয়ে কাকে ভোট দিচ্ছেন, তা জানার উপায় কারো নেই। যদি কেউ আপনাকে টাকা দেয় বা ভয় দেখায়—তাহলে ভোটটা আর যাকেই দেন, ওই হুমকিদাতা বা টাকা প্রদানকারীকে দেবেন না।

নির্বাচনে ওই আসনে ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাসনিম জারা। তার প্রধান প্রতিপক্ষ বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন