আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্যাতিত শিশু গৃহকর্মীর পাশে জামায়াতের মহিলা বিভাগ

স্টাফ রিপোর্টার

নির্যাতিত শিশু গৃহকর্মীর পাশে জামায়াতের মহিলা বিভাগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রীর অমানুষিক নির্যাতনের শিকার ১১ বছরের শিশু গৃহকর্মীকে দেখতে গেলেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা নির্যাতিত শিশু গৃহকর্মী মেঘনাকে দেখতে তাজউদ্দিন মেডিকেল কলেজে যান। এসময় তিনি চিকিৎসারত শিশুটির স্বাস্থ্যের খোঁজ নেন। তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন জামায়াত নেতারা। একইসঙ্গে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা দেশের দায়িত্বশীল পর্যায়ে কর্মরত এ ধরনের ব্যক্তির এহেন অপকর্মের প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনা ন্যক্কারজনক। মাত্র ১১ বছরের শিশুকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও গরম ছেকা দেওয়া হয়েছে। অভাবের কারনে গৃহকর্মে নিয়োজিত এই শিশুর সঙ্গে এহেন আচরণ খুবই অমানবিক। যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

যদিও গত ১ ফেব্রুযারি বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। আমরা এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার সাধুবাদ জানাই। একই সঙ্গে জানাতে চাই দোষীরা যেন আইনে ফাঁকফোকর দিয়ে পার না পায়। শিশু নির্যাতনকারী এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে এসব অপরাধ বন্ধের চেষ্টা করা প্রয়োজন।

ভবিষ্যতে শিশু নির্যাতনের মতো ঘটনা যাতে না ঘটে এ ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি মানবীয় হ‌ওয়ার প্রতি গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামীকে নির্বাচন করলে, দেশকে মানবিক ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা হবে।

এসময় তার সঙ্গে ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নাজমুন নাহার নীলু, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর মহিলা বিভাগের সেক্রেটারি আমেনা বেগম, সহকারী সেক্রেটারি গাজীপুর মহানগর নাজমুন নাহার ও মারুফা শহীদ এবং স্থানীয় নেতারা।

উল্লেখ, গত ৩১ জানুয়ারি বিমান বাংলাদেশে এয়ার লাইন্সের এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রীর অমানুষিক নির্যাতনের শিকার ১১ বছরের শিশু গৃহকর্মী গুরুতর জখম অবস্থায় তার পিতা গোলাম মোস্তফা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে গোলাম মোস্তফার অভিযোগের ভিত্তিতে বিমানের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ ৪ জনকে রোববার গভীর রাতে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...