দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: তারেক রহমান

দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সুতরাং এখনই সময় দেশ পুনর্গঠনের।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান আরো বলেন, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকলে স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার জেঁকে বসেছিলো ঠিক সেভাবে আবারও স্বৈরাচারের অবির্ভাব ঘটতে পারে।

সর্বশেষ ২০০৯ সালের সম্মেলনে সভাপতি হয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। এরপর আর সম্মেলন হয়নি। আহ্বায়ক কমিটি দিয়েই চলছিল দলের কার্যক্রম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন