মিরপুরের রাড্ডা ক্লিনিকে হামলা, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।
সমাবেশে বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার নিন্দা জানান। একই সঙ্গে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে জাতীয় ছাত্রশক্তি, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক যাবের বিন নূর, সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম তানজিল, সিনিয়র সহসভাপতি বুশরা জাহান অমি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই নাভিদ নওরোজ শাহসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে। তারা দ্রুত এসব ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


