জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু বলেছেন, ২৪-এর জুলাইয়ে ঠিক এভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিল।
মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি বলেন, স্পষ্ট মনে আছে ২৪ এর জুলাইয়ে ঠিক এইভাবে ন্যাশনাল মেডিকেলে ঢুকে ছাত্রলীগ হামলা করেছিলো। ধ্বংস হোক নব্য ফেরাউনের দুই হাত !!
এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, শিবির, ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনার জেরে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন শিবির ও ছাত্রশক্তির নেতাদের ওপর হামলা করেছে যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এর আগে কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা যৌথ মিছিল নিয়ে আসেন হাসপাতালের সামনে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


