বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, বেগম খালেদা জিয়ার চিকিৎসাজনিত সফরকে সামনে রেখে এ বৈঠকটি হচ্ছে। এতে দলের নীতি কৌশল ও নতুন সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে।
প্রসঙ্গত, বেগম জিয়াকে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্সে উঠানো হবে। এক্ষেত্রে নেতাকর্মীদের ভিড় কমানোর পরামর্শ দেওয়া হয়েছে। তবে সিনিয়র নেতারা বিমানবন্দরে বিদায়ী শুভেচ্ছা জানাতে যাবেন কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

