খেলাফত মজলিস

এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার পরিচয়ে ব্যর্থ সরকার

এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার পরিচয়ে ব্যর্থ সরকার
খেলাফত মজলিস

খেলাফত মজলিস সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতারা উদ্বেগের সঙ্গে বলেন, শিক্ষা মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দফতর এবারের এইচএসসি পরীক্ষা ব্যবস্থাপনায় দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে। পরীক্ষার রুটিন ও প্রশ্নপত্র তৈরির ধাপগুলোতেও ভুল ও অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে।

তারা বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষামন্ত্রীর বিরূপ শব্দচয়ন করা ঠিক হয়নি। দায়িত্বশীল জায়গায় থেকে অতিকথন নয়, নিষ্ঠার সঙ্গে কাজকে প্রাধান্য দিতে হবে। বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে একদিন পরীক্ষা পেঁচালে সমস্যা হতো না। শিক্ষার্থীদের ক্ষোভ নিরসনে সরকারের আরো সতর্কতার পরিচয় দেয়ার দরকার ছিল। এই ইস্যুকে কেন্দ্র করে আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। এখন শিক্ষার্থীদেরকে পরীক্ষা ও পড়াশোনায় মনোযোগ দেয়া প্রয়োজন।

বিজ্ঞাপন

বৈঠকে খেলাফত মজলিস নেতারা আরো বলেন, গণ-অভ্যুত্থানের ২ বছর অতিক্রম হতে চললেও এখনো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারের আগ্রহ পরিলক্ষিত হচ্ছে না। সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করার মধ্য দিয়ে জুলাই চেতনাকে ভূলুণ্ঠিত করা হলো। কারণ আংশিক সংশোধন নয় সংবিধানের সামগ্রিক সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের সমর্থনে জনগণ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করেছিল। আমরা গণভোটের আলোকে সামগ্রিক সংস্কারের লক্ষ্যে একটি পৃথক সংবিধান সংস্কার পরিষদ গঠন করার দাবি জানাচ্ছি। জুলাই সনদে স্বাক্ষরকারী হিসেবে সরকারি দলেরও এটা নৈতিক দায়িত্ব।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন