যে কারণে হঠাৎ লন্ডন গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

যে কারণে হঠাৎ লন্ডন গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, রোববার সকাল সাড়ে আটটায় তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, উনি ( সালাহ উদ্দিন আহমদ) দেশের বাহিরে আছেন। তবে কোন দেশে গেছেন, তা সঠিক জানি না।

দলীয় সূত্রে জানা গেছে, জরুরি ভিত্তিতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে লন্ডনে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

যদিও কী কারণে তাকে সেখানে ডাকা হয়েছে, তা জানা যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন