আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী, হাসপাতালে ভর্তি

আমার দেশ অনলাইন

নিউমোনিয়ায় আক্রান্ত অর্থমন্ত্রী, হাসপাতালে ভর্তি
ছবি: আমার দেশ

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার দুপুরে অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রী নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। নবগঠিত সরকারে তাকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় তাকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন