ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

ঢাকা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নে মহানগর জামায়াতের প্রস্তুতি সভা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনবিরোধী সরকারে পরিণত হয়েছে, যার পরিণতি কখনো সুখকর নয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় আগামী ৩১ অক্টোবর ঢাকা-যশোর-খুলনা-কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের আহ্বানে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বারিধারায় দলীয় কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে মহানগরীর নায়েবে আমির আব্দুর রহমান মূসার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি মাজফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, আতাউর রহমান সরকার, জামাল উদ্দিন, মুহিবুল্লাহ, পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।

প্রস্তুতি সভায় লংমার্চে ঢাকা মহানগরী উত্তর থেকে ১৫০ গাড়ি লংমার্চে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের আহ্বানে ঢাকা-খুলনা-যশোর ও কুষ্টিয়ার লংমার্চ হবে ঐতিহাসিক। কর্মসূচি বাস্তবায়নে আমরা নগরবাসীর সহযোগিতা কামনা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন