দেশ ও জনগণকে বাঁচাতে স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানের চার মূলনীতি সুরক্ষায় অনতিবিলম্বে ড. ইউনুস গংয়ের পদত্যাগে বাধ্য করে, নির্বাচন কালীন জাতীয় সরকার গঠন ও ডিসেম্বরের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। রোববার জোটের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন গণতান্ত্রিক বাম ঐক্যের বক্তারা এসব কথা বলেন।
অসাম্প্রদায়িক প্রগতিশীল গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল আপামর জনগণের কাছে উদ্যত আহবান দাবী আদায়ে রাজপথে আরেকবার ঐক্যবদ্ধ হই। আগামী শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসুচি ঘোষণা করা হয়।
সাংবাদিক সম্মেলনের প্রস্তুতিকালে লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর এর মৃত্যুর সংবাদ পেয়ে শোকাবহ পরিবেশ তৈরি হয়। গণতান্ত্রিক বাম ঐক্য জোটের নেতাকর্মীরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে সাংবাদিক সম্মেলন শুরু করেন।
সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, ধানমন্ডি থানার আহবায়ক আবু জাহেদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র মহাসচিব হারুন আল রশিদ খান, ভাইস চেয়ারম্যান আবদুল বারী, যুগ্ম মহাসচিব মো. আমানতউল্লা আমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সাধারণ সম্পাদক কমরেড খান মো. নুরে আলম, পলিটব্যুরোর সদস্য কমরেড শাহজালাল মোল্লা পলাশ, কেন্দ্রীয় সদস্য কমরেড নাজমা বেগম, কমরেড শহিদুল ইসলাম ও জোটের নেতাকর্মীববৃন্দ।
সাংবাদিক সম্মেলনে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন, রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণেরর পর আমরা ভেবেছিলাম জন আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে সরকার কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন করবে। যুগপৎ আন্দোলন সকল অংশীজনের সাথে গণতান্ত্রিক বাম ঐক্য সবধরনের সহযোগিতা সরকার কে করেছে।
পাশাপাশি প্রতিমাসে সরকারের কর্মকান্ডের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে জন আকাঙ্ক্ষা ও করনীয় নিয়ে সাংবাদিক সম্মেলন সভা সমাবেশ সেমিনার করে আসছে। ৮ জুন ২০২৫ দশমাসের পর্যালোচনায় আমরা দেখতে পেলাম অন্তর্বর্তীকালীন সরকার জন আকাঙ্ক্ষার বিপরীতে রাষ্ট্র কে পরিচালনা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কে হুমকিতে ফেলে দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

