প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

চট্টগ্রাম ব্যুরো

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ
ছবি: আমার দেশ

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। অথচ তাকে আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে রাষ্ট্রীয় টুর্নামেন্টের চূড়ান্ত আসরে আমন্ত্রণ জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

১৭ জুন জাতীয় সংসদের অধিবেশন চলাকালে তার নামে আমন্ত্রণপত্র পাঠানো হয়। প্রায় দেড় বছর আগে এই বর্ষীয়ান রাজনীতিবিদ মৃত্যুবরণ করেন এবং বর্তমানে তারই আসনে সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন তার ছেলে সাঈদ আল নোমান। মৃত বাবার নামে আসা এই আমন্ত্রণপত্র হাতে পেয়ে তিনি ক্ষোভের পরিবর্তে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন

১৭ জুন জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন এ ঘটনা ঘটে। নিজের ডেস্কে প্রয়াত বাবার নামসংবলিত আমন্ত্রণপত্রটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

তিনি লিখেছেন, ‘আজ ১৭ই জুন ২০২৬ আমার জীবনের বিশাল এক বিমূর্ত প্রাপ্তির দিন। অধিবেশন চলাকালীন এ মুহূর্তটি আমাকে দারুণভাবে আবেগাপ্লুত করেছে। আমার ডেস্কে একটি দাওয়াতপত্র পৌঁছাল, যেখানে 'আবদুল্লাহ আল নোমান' নামটি লেখা। হয়তো এটি কেবল একটি প্রশাসনিক ভুল।

কিন্তু অনুভূতির জগতে এর অর্থ একেবারেই অন্যরকম। আমার মনে হলো, জাতীয় সংসদ এখনো বিশ্বাস করে—“আবদুল্লাহ আল নোমান' সংসদে উপস্থিত আছেন; তিনি এখনো বেঁচে আছেন মানুষের অনুভূতিতে, তাদের শ্রদ্ধা আর ভালোবাসায়। আর এ ভাবনাই আমাকে বারংবার উঠে আসা সেই একই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়—মৃত নোমান কি জীবিত নোমানের চেয়েও শক্তিশালী? উত্তর নিঃসন্দেহে 'হ্যাঁ'।" — সাঈদ আল নোমান, সংসদ সদস্য

তবে সাঈদ আল নোমান এই আবেগঘন বিবৃতি প্রকাশ করলেও অনেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই কর্মকাণ্ডকে একটি মারাত্মক প্রশাসনিক ভুল এবং চরম অবহেলা হিসেবে আখ্যায়িত করেছেন। সংশ্লিষ্ট মহলের মতে, এটি কেবল সাধারণ কোনো ভুল নয়, বরং দায়িত্বের প্রতি চরম গাফিলতি।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...