ফেসবুক পোস্টে রাশেদ খাঁন

‘ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না’

‘ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না’
রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ফেসবুক পোস্টে বলেন, ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালবাসেন, তার প্রতি ভালবাসা এভাবেই দৃশ্যমান করেন।

শুক্রবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফেসবুক পোস্টে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার দু'জন রাজনৈতিক প্রতিনিধিকে মঞ্চে তুলে বললেন, these are the guys fighting on the street. তাহলে বাকি যে ৪ জন রাজনৈতিক প্রতিনিধি গেছেন, তারা কি রাস্তায় ফাইট করছে না?

ডক্টর ইউনূস স্যার নিরপেক্ষতার অভিনয়টা বোঝেন না। যাকে ভালবাসেন, তার প্রতি ভালবাসা এভাবেই দৃশ্যমান করেন। এজন্যই তাকে আমার ভাল লাগে। অন্যান্য উপদেষ্টারা মাঝেমধ্যে তাঁকে স্মরণ করিয়ে দেন, স্যার আপনি বাকিদের প্রতিও মাঝেমধ্যে ভালবাসা দেখিয়েন, নইলে অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষ পক্ষপাতদুষ্ট সরকার বলবে। তখন আর সবাই আপনাকে সহযোগিতা করবেনা।

face rashed

স্যার তখন বলেন, ও, তাই নাকি! ঠিকাছে, তাদেরকেও ডাকো। স্যারের এই সরলতা বিশ্বে বিরল। ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার যদি দ্বিতীয়বার নোবেল পুরষ্কার পান, তবে সেটা সরলতার জন্য পাবেন।

আমরা সবাই তার জন্য দোয়া করি, তিনি যেন এই সরলতা ধরে রাখেন আর যাকে ভালবাসেন, সেটা অন্যন্যদের মত লুকিয়ে না রেখে প্রকাশ করেন।

এতে অন্তত তাকে কেউ কুটিল বুদ্ধির লোক বলবেনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...