আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিকদের সম্মানে ইফতার

স্টাফ রিপোর্টার

জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সাংবাদিকদের সম্মানে ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আজ শনিবার সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাব ইস্কাটনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বিজ্ঞাপন

সাংবাদিকদের মধ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গণি, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, নয়া দিগন্তের সম্পাদক সালাউদ্দিন বাবর, সংগ্রামের সম্পাদক শহীদুল ইসলাম আজম মীর, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, এম. আব্দুল্লাহ, শাহ নেওয়াজ, বাকের হোসাইন, সরদার ফরিদ প্রমুখ।

সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...