রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামায়াত আমির!

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামায়াত আমির!

জামায়াত নেতা এবং গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমিরে জামায়াত রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন!’

রোববার তিনি লেখেন, ‘আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতিটাই পরিবর্তন করে দিচ্ছেন। কোথাও কোনো মানবিক দুর্যোগে তিনি যেভাবে সবার আগে ছুটে যান, বিশেষত গত পরশু তিনি যেভাবে চট্টগ্রামে গেঞ্জি পরে পানিতে নেমে গেছেন, তাতে সত্যিই রাজনীতিবিদদের জীবন কঠিন হয়ে যাচ্ছে। অন্য যেকোনো দল, এমনকি জামায়াতের মধ্যে যারা নির্বাচিত প্রতিনিধি/প্রার্থী, তারা নিজেদের ভাবসাব ধরে রেখে রাজনীতি করবে আর গণমানুষকে ইগনোর করবে—তার কোনো সুযোগই নাই।’

বিজ্ঞাপন

ড. হাফিজুর লেখেন, ‘জামায়াতের আমির হয়ে শফিক সাহেব গেঞ্জি পরে পানিতে নামতে পারেন, আর আমাদের এমপি লাটসাহেব হয়ে গেছে। আমাদের দেখতে আসারই সময় হয় না, সহায়তা তো দূরের কথা—এরকম কথা মানুষের মুখে মুখে।’

‘আমার বিশ্বাস, স্বয়ং প্রধানমন্ত্রীসহ মন্ত্রীরা এসব ঘটনার পর মারাত্মক চাপে থাকেন। আমিরে জামায়াত চট্টগ্রামে যাওয়ার পর সবারই টনক নড়েছে এবং চট্টগ্রামসহ দুর্গত জেলাগুলোতে আরও সহায়তা ও সমন্বয় বেড়েছে। পুরো রাষ্ট্রযন্ত্র সক্রিয় হয়েছে।’

তিনি লেখেন, ‘এটাই ডা. শফিক সাহেবের রাজনীতি। উনি দেখিয়ে দিচ্ছেন, বিরোধী দলে থেকেও সরকারকে নাড়িয়ে দেওয়া যায়, জনগণের পাশে কিংবা কাছে থাকা যায়।’

‘আমার বিশ্বাস, বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বাঁক বদলের ঘটনা হিসেবে থেকে যাবে। রাজনীতিকে গণসেবায় রূপান্তরের কারিগর হয়ে থাকবেন আমাদের আমিরে জামায়াত।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন