সম্মানের সাথে বসিয়েছি, ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই: দুদু

স্পোর্টস রিপোর্টার

সম্মানের সাথে বসিয়েছি, ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই: দুদু

দ্রুত সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. ইউনুসকে ফুলের মালা দিয়ে বসিয়েছি, তেমনি ফুলের মালা দিয়ে বিদায় দিতে চাই।

রোববার জাতীয় প্রেস ক্লাবে 'বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শামসুজ্জামান দুদু বলেন,সরকার প্রধান বলেছেন এই বছরের মধ্যে অথবা ২৬ এর প্রথমে নির্বাচন হবে। এর মধ্যে যাতে থাকে তাহলে ভালো কিছু হবে। এমন কোনো কাজ করবেন না যাতে আপনার ওপর দেশের মানুষের সন্দেহ সৃষ্টি হয়। আপনার উপর এখনো বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা নষ্ট করবেন না। আপনাকে কেউ না কেউ কলঙ্কিত করতে চাচ্ছে। সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সরকার এখনো কোনো কিছুই করতে পারেনি। কিছু করতে না পারলে কী জন্য এসেছেন আপনারা? অনেকেই (উপদেষ্টা) শিশু সুলভ বক্তব্য দেয়। এগুলো প্রত্যাহার করেন। আপনাদের জন্মের অনেক আগে বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে। আপনারা যখন শিশু তখন বিএনপি আন্দোলনে নেমেছে। আন্দোলন সংগ্রামের কারণেই বিএনপি মানুষের হৃদয়ের মধ্যে আছে। আর আওয়ামী লীগ করেছে লুটপাট।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপিকে যারা তুলনা করে তারা শয়তানের বাবা। এই সচিবালয়ে এখনো আওয়ামী লীগ দোসররা রয়েছে। তাই আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

আলোচনা সভায় বাংলাদেশ ইউথ ফোরামের সভাপতি মো. সাইদুর রহমানের সঞ্চালনায় ও উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মো. হারুনুর রশিদ, জাতীয়তাবাদী সমমনা জোটের ড. ফরিদুজ্জামান ফরহাদ,বিএনপিসহ তথ্য বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব বাসির জামালসহ অনেকে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: