রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপি মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, রাজধানীতে ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন