আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার বিএনপির

আমার দেশ অনলাইন

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করার অঙ্গীকার বিএনপির

সরকার গঠন করলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ জানুয়ারি) নির্বাচনকে সামনে রেখে বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, স্বৈরাচারের শাসনামল থেকেই আমরা বলে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে এসেছি। আগামী নির্বাচনে আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে এ তত্ত্বাবধায়ক সরকার আবারও প্রতিষ্ঠা করবো।

সংবিধানে ‘আল্লাহ সর্বশক্তিমান’ শব্দটি বিগত সরকার মুছে দিয়েছিল। আমরা সরকার গঠন করলে এই শব্দটি আবারও সংযোজন করবো।

এছাড়া তারেক রহমান আরও বলেন, আমরা সরকার গঠন করলে সংসদে উচ্চকক্ষ স্থাপন করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন