ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে নির্বাচনি প্রচার ও গণসংযোগ শেষ করেছেন। তিনি কোন কেন্দ্রে ভোট দেবেন, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান। কেন্দ্রটি গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত।
এবারের নির্বাচনে দুটি আসন থেকে লড়ছেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

