বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

স্টাফ রিপোর্টার

বিএনপির ৭৪ নারী প্রার্থীর ইসি থেকে মনোনয়ন সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭৪ নারী প্রার্থী। তারা সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার আগারগাওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সংরক্ষিত নারী আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মনির হোসেনের কার্যালয় থেকে তারা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের তৃতীয় দিনে নির্বাচন কমিশনের সরবরাহকৃত তালিকা অনুযায়ী মোট ১৯৯ জন নারী প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তালিকা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণকারীদের সকলেই বিএনপির প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

গত তিনদিনে ইসির মনোনয়ন গ্রহণকারীর মধ্যে প্রথম দিনে লিপিভুক্ত মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৮০, দ্বিতীয় দিনে ৪৫ এবং তৃতীয় দিনে ৭৪।

উল্লেখ্য যে, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন আজ। দলটির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে সকাল ১০টা থেকে তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম চলে।

দলীয় সূত্রে জানা যায়, গত দুই দিনে মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে। ২ হাজার টাকা এবং মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হবে।

গত বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১এপ্রিল।

রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাইয়ের কাজ ২২ ও ২৩ এপ্রিল নির্বাচন কমিশন সচিবালয়ের ভবনে করবেন। যদি কেউ আপিল করার ইচ্ছা পোষণ করেন তবে তিনি ২৬ এপ্রিল আপিল আবেদন করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮এপ্রিল। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে ৩০এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...