রাজশাহীতে তারেক রহমান

আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করব

আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করব

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করব। আমের জন্য হিমাগার করা হবে। বরেন্দ্র প্রকল্প চালু করা হবে।”

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় তিনি এ কথা বলেন। ২২ বছর পর তারেক রহমান রাজশাহী সফরে আসায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, “আমরা নির্বাচনে জয়ী হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে।”

তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে রাজশাহীতে পদ্মা ব্যারাজ নির্মাণ করব। আমের জন্য হিমাগার করা হবে। বরেন্দ্র প্রকল্প চালু করা হবে।”

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খাল খনন কর্মসূচি শুরু হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়ার শাসনামলে গৃহীত বিশাল সেচ প্রকল্পগুলো উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল।

তিনি আক্ষেপ করে বলেন, পদ্মা নদীকে কেন্দ্র করে যে বিশাল সেচ প্রকল্পের নিজস্ব বাজেট ছিল প্রায় ১ হাজার কোটি টাকা, গত ১৬ বছরে সেটি পরিকল্পিতভাবে থামিয়ে রাখা হয়েছে। ফলে আজ সেই প্রকল্প বন্ধপ্রায়। আমাদের লক্ষ্য হলো এই ঐতিহাসিক প্রকল্পটিকে আবার পূর্ণ শক্তিতে সচল করা।

বিএনপি চেয়ারম্যান উত্তরবঙ্গের কৃষকদের আশ্বস্ত করে বলেন, এই সেচব্যবস্থা শুধু রাজশাহীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এই প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই পঞ্চগড় পর্যন্ত কৃষকেরা যেন পান, সেই ব্যবস্থা আমরা করব। উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। আমরা চাই উত্তরের প্রতিটি প্রান্তরে সেচের পানি পৌঁছে যাক, যাতে আমাদের মায়েরা ও কৃষানিরা সমৃদ্ধির মুখ দেখতে পান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন