শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন।
শুক্রবার বিকেলে তার নির্বাচনি এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।
এসময় তানভীর আহমেদ রবিন মেরাজনগর, রইসনগর, স্মৃতিধারা, জনতারবাগ, মদিনা পার্ক, পলাশপুর প্রভৃতি এলাকার আপামর জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান।
স্থানীয় ভোটাররা মোড়ে মোড়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও শিশু-কিশোররা দল বেঁধে স্বাগত জানায়। ফলে ছোট-বড় বিভিন্ন বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণসংযোগ হাসি-খুশি এক মিলনমেলার রূপ ধারণ করে।
স্থানীয় নারী-পুরুষ ভোটাররা তাদের বিভিন্ন সমস্যার কথা ধানের শীষের প্রার্থী তানভীর আহমেদ রবিনের কাছে পেশ করেন। প্রার্থীও প্রতিটি মানুষের কথা মনোযোগ দিয়ে শুনেন।
এ সময় তিনি সকলের উদ্দেশে বলেন, শহীদ জিয়া আর খালেদা জিয়ার মার্কা ধানের শীষে ভোট দিয়ে যদি আপনারা আমাকে পাশ করিয়ে আনেন তাহলে আমি আপনাদের এসব সমস্যা সমাধানে সর্বশক্তি নিয়োগ করব ইনশাআল্লাহ।
গণসংযোগকালে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচনি এজেন্ট ইমরান আহমেদ রাসেল, স্থানীয় বিএনপি নেতা হাজী মোহাম্মদ ইউসুফ আলী ভূঁইয়া, আহসান হাবিব শওকত, মাহবুব আলম, ফাইজুল কবির নাসিম, মোহাম্মদ ফরিদ, মো. জাকির হোসেন, ইকরাম হোসেন শিমুল, আব্দুল করিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

