মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

স্টাফ রিপোর্টার

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

রাষ্ট্রদূত ও বিশিষ্ট সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে দেখতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে তিনি সিএমএইচে যান।

এ সময় তিনি মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডা. রফিকুল ইসলাম। পরে চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

বিজ্ঞাপন

বর্তমানে মুশফিকুল ফজল আনসারী সিএমএইচের হৃদরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ, গত ১৫ জুন বিকেলে বুকে ব্যথা অনুভব করলে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদরোগ শনাক্ত হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন