ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের প্রতীক ধানের শীষের সমর্থনে পেশাজীবীদের একটি বড় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শুরু হয় হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে থেকে এবং গুলশান ১ ও ২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলশান গোলচত্বরে এসে শেষ হয়।
বুধবার দুপুরের দিকে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা থেকে এই মিছল শুরু হয়।
মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসমাম, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক কাদের গনি চৌধুরী, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, ডা. হারুন আল রশীদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, শামীমুর রহমান, কৃষিবিদ বিপ্লব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো: জাকির হোসেন, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, নুরুদ্দীন আহমদ, একেএম মহসিন, রাশেদুল হক, সাঈদ খান, প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. রইস উদ্দিন, প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর এমবিএ, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন), মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. মির্জা লুৎফর রহমান লিটন, ডা. আমিনুল বারী কানন, মো. জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান কল্লোল এবং মো. তানভীরুল আলম প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

