তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী

তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন চার প্রার্থী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চার প্রার্থী। বুধবার সন্ধ্যার দিকে তারা এ ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন-বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রেসিডেন্ট এসএম আবুল কালাম আজাদ, ডাব প্রতীকের প্রার্থী শামীম আহমেদ, আনারস প্রতীকের প্রার্থী রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন।

বিজ্ঞাপন

তারা জানান, তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে এবং বৃহত্তর রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে তারা এ সিদ্ধান্ত নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন