আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

সপরিবারে ভোট দিয়েছেন তারেক রহমান

সপরিবারে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।

একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি এবং তার দুই কন্যা জাফিয়া রহমান ও জাশিয়াও একই কেন্দ্রে ভোট দেবেন।

বিজ্ঞাপন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াতের প্রার্থী স ম খালিদুজ্জামান, জাতীয় পার্টির প্রার্থী আতিক আহমদে, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহসহ ১১ জনের প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। গতকাল চার প্রার্থী তারেক রহমানকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এই আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজাত ৭৭৭ জন। পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ০৬০ এবং তৃতীয় লিঙ্গের ৮ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন