ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
ছাত্রদল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ এবং অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

ত্রাণ বিতরণকালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসাসামগ্রী তুলে দেওয়া হয়। দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।

কাজী জিয়া উদ্দিন বাসিত বর্তমানে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্বও পালন করছেন। এছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় নতুন কমিটিতে শীর্ষ নেতৃত্বে তার নাম আলোচনায় রয়েছে।

স্থানীয়রা এ সময় ত্রাণ সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন আয়োজকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন