আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশ গঠনে সারাদেশের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ তারেক রহমানের

স্টাফ রিপোর্টার

দেশ গঠনে সারাদেশের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ তারেক রহমানের

দেশ গঠনে সারাদেশের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ করেছেন তারেক রহমান। শনিবার বিকালে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই এটি তার প্রথম সংবাদ সম্মেলন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, যে কোনো মূল্য শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা আমরা মেনে নেবো না।

বিজ্ঞাপন

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য তারেক রহমান বলেন, আমাদের মত-পথ ভিন্ন থাকতে পারে। কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক। ১৯৭১ থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানসহ প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে নিহত সকল শহীদের শ্রদ্ধা জানান তিনি।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ৫১ টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। তারমধ্যে দেশের উল্লেখযোগ্য সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর অব হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী,

জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাঈল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিষ্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন