আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহর পরিচ্ছন্নতায় রাস্তায় নামলেন বিএনপির বিজয়ী প্রার্থী হাবিব

আমার দেশ অনলাইন

শহর পরিচ্ছন্নতায় রাস্তায় নামলেন বিএনপির বিজয়ী প্রার্থী হাবিব

নির্বাচনের পর এবার শহরকে পরিচ্ছন্ন রাস্তায় নেমেছেন ঢাকা-৯ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নিজের নির্বাচনি সব ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে শনিবার বিকেলে মাদারটেক এলাকায় নেতাকর্মীদের সঙ্গে তাকে রাস্তায় নেমে নিজ হাতে পোস্টার খুলতেও দেখা যায়।

হাবিবুর রশিদ হাবিব তার নিজের ফেসবুক পোস্টে বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ, নিজ নিজ এলাকার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমাদের সবার দায়িত্ব।

বিজ্ঞাপন

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হন হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন